চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীন নিহত হয়েছে।
আজ রবিবার (২ আগস্ট) দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় দরগাহ পাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন ও অপরজন একই মসজিদের মুয়াজ্জিন জহির উদ্দীন।
আরও পড়ুনজানা গেছে, রবিবার দুপুর দুইটার দিকে জোহরের নামায শেষ করে দরগাহ পাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন ও একই মসজিদের মুয়াজ্জিন জহির উদ্দীন মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমাম জয়নাল আবেদীন নিহত হন। গুরুতর অআহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলের অপর আরোহী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








