ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০১:৩৮ পিএম

রাজধানীর কলাবাগানে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

রাজধানীর কলাবাগানে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যাছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি বাসায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই শিপন। এ ঘটনায় অভিযুক্ত শিপনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল। নিহতরা হলেন, রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)।

পুলিশ জানায়, হামলার পর রাত্রি ঘটনাস্থলে প্রাণ হারান। সকালে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। পূর্ব শত্রুতার জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন

ফিরোজা বেগমের মৃতদেহ ঢামেক হাসপাতালে এবং রাত্রির মরদেহ কাঁঠাবাগানে ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর কলাবাগানে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

রিয়ালের হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু মরিনহোর

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ক্রমবর্ধমান অস্ত্র ঘাটতিতে ইসরাইলকে রক্ষার সক্ষমতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র

বন্ধু দিবস আজ 

রংপুরের তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার