ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০১:৪২ পিএম

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বগুড়া আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বগুড়া আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল ছবি: দৈনিক করতোয়া ।

শহর প্রতিনিধি :  প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর এবং নাসিরউদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল। আজ রোববার (২ আগস্ট) দুপুরে কলেজ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল-আমিন। 

রজিবুল ইসলাম শাকিল বলেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল তানভীর, পাটোওয়ারীর মতো বেয়াদবদের দলের নামও মুখে আনতে চায় না।  বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা অনেকের সাথেই রাজপথে আন্দোলন করেছি তাদের কথা আমাদের মনে পড়ে না। বগুড়ায় তাদের অবাঞ্চিত ঘোষণা করা হলো, প্রয়োজনে তাদের লাঞ্ছিত করা হবে।

আরও পড়ুন

বক্তারা বলেন, বেয়াদবদের দলের বগুড়ার মুখপাত্র তানভীরকে বগুড়ায় দেখা গেলে গণধোলাই দেওয়া হবে, দেশ থেকে বিতাড়িত করা হবে। কলেজ ছাত্রদলই যথেষ্ট তাদের প্রতিহত করার জন্য।
 
কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির বিপক্ষে কোচ হিসেবে অভিষেকের অপেক্ষায় জিদান

যুক্তরাষ্ট্র হামলা চালালে সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হবে : ইরান

প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বগুড়া আজিজুল কলেজে বিক্ষোভ মিছিল

রাজধানীর কলাবাগানে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

রিয়ালের হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু মরিনহোর

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু