ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৫:৩৫ পিএম

হরমুজ খুলতে চুক্তি—কী বলছে ইরান?

সংগৃহীত,হরমুজ খুলতে চুক্তি—কী বলছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে কোনো চুক্তি হয়েছে—এমন খবর অস্বীকার করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।

ইরানের আলোচক দলের এক সদস্যের বরাত দিয়ে ফার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এ দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান ও ওমানের মধ্যে ভাগাভাগির একটি চুক্তিতে সম্মত হয়েছেন।

এদিকে ফার্স ইরানের এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় না করা কোনো জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো বন্ধ রয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরো বলা হয়, আইআরজিসিকে সম্ভাব্য কোনো সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো ইরানি কূটনীতিকদের অবস্থানের সঙ্গে আইআরজিসির অবস্থান কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলতে চুক্তি—কী বলছে ইরান?

এনআইডি সংশোধন সহজ করতে কমিটি গঠন

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় নিহত ২

সৌদি আরব ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠালো

বগুড়াকে ডিজিটাল শহর হিসেবে ঘোষণা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বগুড়ার উন্নয়নে এক বিন্দু ছাড় দিবো না, পারলে ঠ্যাকান : মীর শাহে আলম