ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৩:০৩ পিএম

ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মজুত শেষ : জেলেনস্কি

ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মজুত শেষ : জেলেনস্কি , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আর কোনও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র অবশিষ্ট নেই। শুক্রবার (৩১জুলাই) মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর : আনাদোলু।

ইউক্রেনকে জরুরিভিত্তিতে নতুন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ (শুক্রবার) রাতে মাত্র একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। যার একমাত্র কারণ হলো প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য আর কোনও ক্ষেপণাস্ত্র অবশিষ্ট নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা এ বিষয়ে সম্মত হইনি। আমরা এটি নিয়ে আলোচনা করছি। তবে এই ধরনের প্রযুক্তি অন্য কাউকে হস্তান্তর করা বেশ কঠিন একটি বিষয়।’

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ জানিয়েছেন, রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নোভোরোসিস্ক থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে ইউক্রেনীয় হামলায় ফেসকো চালিত কার্গো জাহাজ ইয়ানিনা ডুবে গেছে। লিখাচেভ বলেন, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক পণ্য বহনকারী জাহাজটি হামলার শিকার হয়ে ডুবে যায়। তবে তিনি যোগ করেন, জাহাজে থাকা ১৭ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশের নৌ-পথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মজুত শেষ : জেলেনস্কি

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর

ঢাকাকে ঘিরে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা

৮৫ রানের লক্ষ্য দিয়ে টি-টোয়েন্টি ফাইনাল জিতে বিশ্বরেকর্ড!

ইসরায়েলের বিরুদ্ধে এবার স্পেন-মরক্কোর সংকট তৈরির অভিযোগ