বগুড়ার আদমদীঘিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু-১, নারীসহ আহত-৫
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে নারীসহ ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর সরদারপাড়ায় এ ঘটনাটি ঘটে।
মৃত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে এবং হাউসপুর গ্রামের রিয়াজু সরদারের জামাই। মিজানুর রহমানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন, হাউসপুর সরদারপাড়ার মতিউর রহমান খোকন (৩৫) তার মা হাসিনা বেগম (৫৫), শহিদুল ইসলাম (৪৫) তার স্ত্রী সাইফোন বেগম (৩৬) ও জুয়েল সরদার (৩৫)।
আহতরা আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসক জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের হরিমারা গ্রামের মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভায় চাকরি করেন। চাকরির পাশাপাশি তার শ্বশুর হাউসপুর গ্রামের কটার নামক পুকুর লিজ নিয়ে মাছচাষ করতেন।
ওই পুকুরের মাছ বিক্রির জন্য পুকুরের পানি কমাতে গতকাল শুক্রবার রাতে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি সেচ দেয়। পরদিন শনিবার সকাল ৭টায় বৈদ্যুতিক সংযোগ চালু থাকা অবস্থায় পুকুরের পানিতে নেমে মিজানুর রহমার বিদ্যুতায়িত হয়।
আরও পড়ুনতাকে বাঁচাতে গিয়ে নারীসহ ৫ জন আহত হয়। এরমধ্যে মিজানুর রহমানকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর বেলা ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1785587263.jpg)
