দিনাজপুরের কাহারোলে গৃহবধূর আত্মহত্যা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে গলায় ওড়না পেঁচিয়ে পিউ রানী রায় (১৬) নামে এক গৃহবধূ গত বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টার দিকে আত্মহত্যা করেছে। পিউ রানী রায় উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃদুল চন্দ্র রায়ের স্ত্রী।
কাহারোল থানার ওসি মো: সেলিমুর রহমান সেলিম জানান, নিহত পিউ রানী রায় শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুনপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করেছেন। আত্মহত্যার মূল কারণ জানাতে পারেনি ওসি। এ ব্যাপারে গতকাল শুক্রবার কাহারোল থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1785587263.jpg)
_medium_1785586463.jpg)

_medium_1785585060.jpg)


