ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৬:৩৭ পিএম

গাইবান্ধার মহিমাগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার মহিমাগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার মহিমাগঞ্জে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে মোয়াজ্জেম হোসেন(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের বাঙালী নদীতে ডুবে নিখোঁজ হন তিনি।

প্রতিবেশীরা জানান, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে স্বজনরা সব সময় ঘরে আটকে রাখতেন। গত বৃহস্পতিবার বিকেলে ঘরের দরজা খোলা পেয়ে নদীতে নেমে পড়েন। প্রতিবেশীরা জানান, তিনি নদী পেরোনোর জন্য সাঁতার শুরু করেছেন বুঝতে পারলেও তাকে ফেরাতে পারেননি।

আরও পড়ুন

এসময় মাঝ নদীতে তিনি ডুবে যান। সংবাদ পেয়ে প্রথমে স্থানীয়রা ও পরে গোবিন্দগঞ্জ এবং রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়। পরে গত শুক্রবার বিকেলে  বৃদ্ধের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মহিমাগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে : কৃষিমন্ত্রী

প্রাণ গ্রুপে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন

জনবল নিয়োগ দেবে নগদ, থাকছে না বয়সসীমা

পটুয়াখালীতে ২৬ কেজির সামুদ্রিক ভোল মাছ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়