নওগাঁয় চোলাই মদের আস্তানায় অভিযানে ২ ভাই গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার দিবর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মিলন হেমব্রম(২৭) ও প্রদীপ হেমব্রম(২৩)। তারা দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে চালানো এ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।
আরও পড়ুনএকইসাথে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়। এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1785587263.jpg)
