ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৫:১০ পিএম

জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের কৃতিত্ব নয় : আতিকুর রহমান রুমন

জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের কৃতিত্ব নয় : আতিকুর রহমান রুমন, ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়; বরং দেশের গণতন্ত্রকামী সব মানুষের সম্মিলিত অবদানের ফল। এ আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে আতিকুর রহমান রুমন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ‘আমরা বিএনপি পরিবার’ ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এ আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন, নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। আবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু তারা কখনো ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে নিজেদের কৃতিত্ব দাবি করেননি।

আরও পড়ুন

আতিকুর রহমান রুমন বলেন, ‘নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে, তারাই একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।’

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। তিনি বলেন, অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকে-সহ বিএনপির অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের কৃতিত্ব নয় : আতিকুর রহমান রুমন

বগুড়ায় বিয়ের বাড়ির আমেজে বিক্রি হচ্ছে আলুঘাটি ও আনলিমিটেড ভাত

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বগুড়ায় গাজী সালাউদ্দিনকে আটক করতে জেলা ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর