ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৪:৫০ পিএম

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

আজ শনিবার (১ আগস্ট) উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি কয়েক দিন ধরে ওই সেপটিক ট্যাংক নির্মাণে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় টানা বৃষ্টির কারণে চারপাশের মাটির চাপে ট্যাংকের দেয়াল ধসে পড়ে। এতে আতিয়ার রহমান চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বগুড়ায় গাজী সালাউদ্দিনকে আটক করতে জেলা ছাত্রদলের ২৪ ঘন্টার আল্টিমেটাম

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার মালামাল জব্দ

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু