ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০১:০৬ পিএম

কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধারছবি: প্রতিকী ।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার চিলমারী-উলিপুর আঞ্চলিক সড়কের নিরাশির পাথার এলাকায় ফ্রেন্ডশিপ অফিসসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হামিদুল ইসলাম উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা পাকারমাথা এলাকার বাসিন্দা জোবেদ আলী ড্রাইভারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছেই নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে সামান্য জখমেরও আলামত দেখা যায়। এসব আঘাতের উৎস সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইরানের জ্বালানি স্থাপনায় যৌথ হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত 

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১

বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪