ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৪:৪১ পিএম

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর

স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও ভারতে পাচারের আগে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) বা ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল এবং পরে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল।

আজ শনিবার (১ আগস্ট) সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, নির্মম নির্যাতনের সেল সরাসরি দেখাতে বিচারপতিদের আনা হয়েছে। এটি মেমোরেন্ডাম আদালতের বিচারের একটি অংশ হবে। আর যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
 
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীদের দাবি, টিএফআই সেল বলতে কিছু নেই, র‍্যাব এসবের সঙ্গে জড়িত নয়।

প্রসঙ্গত, ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‍্যাবের টিএফআই সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শনের আবেদন মঞ্জুর করে। সেই আদেশের ধারাবাহিকতায় আজ শনিবার (১ আগস্ট) বিচারকদের এ বিচারিক পরিদর্শন অনুষ্ঠিত হয়।র‍্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতি, প্রসিকিউশন টিম এবং টিএফআই সেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা। সকাল সাড়ে ১০টার পর রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর কার্যালয়ে পৌঁছান তারা।

আরও পড়ুন

আর টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছে। তারা তখন র‍্যাবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

এ মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন, মো. হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ খায়রুল ইসলাম পলাতক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর

অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার মালামাল জব্দ

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু 

চীন ইরানকে অস্ত্র দিলে আমি খুবই হতাশ হবো : ট্রাম্প