ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৭:৩৭ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা জাহিদুল গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা জাহিদুল গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় আওয়ামী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৪২) কে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে নাশকতা মামলায় গ্রেফতার করেছে। সে তালোড়া খানপুর গ্রামের মৃত মহেষ সরদারের ছেলে, এবং তালোড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মিছিলের উপর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসহ হামলা ও ককটেল বিস্ফোরন ঘটায়।

এই ঘটনায় উপজেলার ডিমশহর গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে বৈষম্যবিরোধী ছাত্রনেতা (গেজেট ভুক্ত) আব্দুর রহিম বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের  বিরুদ্ধে থানায় নাশকতা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আওয়ামী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৪২) ঐ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। আজ শুক্রবার (৩১ জুলাই) তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকঐতিহ্যের আবহে রাজকীয় সাজে মুগ্ধতা ছড়ালেন সুনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা জাহিদুল গ্রেফতার

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি দিলে বিএনপি সহযোগিতা করবে: রাশেদ খাঁন

কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির