ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ০৬:১৬ পিএম

যশোরে ৭০০ পিচ ইয়াবাসহ ৫ কারবারি আটক

যশোরে ৭০০ পিচ ইয়াবাসহ ৫ কারবারি আটক

যশোরে পৃথক চারটি অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার(৩০ জুলাই)  সারাদিন জেলার চৌগাছা, কোতোয়ালী, শার্শা ও ঝিকরগাছায় এসব অভিযান পরিচালিত হয়।

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজারুল ইসলাম জানান, চৌগাছায় ২০০ পিচ ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে কোতোয়ালী থানার হামিদপুর এলাকার একটি বাস থেকে ৩০০ পিচ ইয়াবাসহ সোহাগ হোসেন, শার্শা থেকে ১০০ পিচ ইয়াবাসহ মোশারেফ হোসেন এবং ঝিকরগাছা থেকে ১০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ কাশিনাথ বসু ও আজিজুর রহমানকে আটক করা হয়।

আরও পড়ুন

আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ৭০০ পিচ ইয়াবাসহ ৫ কারবারি আটক

প্রাণ গ্রুপে ডেপুটি ম্যানেজার নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, থাকছে না বয়সসীমা

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

চট্টগ্রামের লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে মরদেহ উদ্ধার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : খেলা হবে তিন দেশের ১২ ভেন্যুতে