ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ১২:৪৫ এএম

নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত, নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি বাসা থেকে বের হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

তিনি জানান, প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে প্রথমে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকা, ক্যান্টনমেন্ট, মহাখালী, বনানী চেয়ারম্যানবাড়ি ও বনানী ঘুরে গুলশানের বাসায় ফেরেন।

আরও পড়ুন

পরিদর্শনের সময় গাড়িতে বসেই উত্তর সিটির প্রশাসককে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ব্যক্তিগত কর্মকর্তারাও গাড়িবহরে উপস্থিত ছিলেন।

সুজন মাহমুদ আরও জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করার পর রাতে রাজধানীর রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিনে দেখতে বের হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেই গাড়ি চালিয়ে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার সান্তাাহারে আইসক্রিম কারখানায় অভিযান ১০ হাজার টাকা জরিমানাসহ ফ্যাক্টারী সিলগালা 

নওগাঁয় লাগামহীন চিনিগুড়া চালের বাজার কেজি ২০০ টাকা ছাড়িয়েছে