ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১০:৪৯ পিএম

বগুড়ার সান্তাাহারে আইসক্রিম কারখানায় অভিযান ১০ হাজার টাকা জরিমানাসহ ফ্যাক্টারী সিলগালা 

বগুড়ার সান্তাাহারে আইসক্রিম কারখানায় অভিযান ১০ হাজার টাকা জরিমানাসহ ফ্যাক্টারী সিলগালা 

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে আইসক্রিম উৎপাদন ও বাজার জাতের অভিযোগে একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা এবং প্রায় ১০ লাখ টাকার প্রস্তুত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় আশা আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযানকালে উপস্থিত ছিলেন বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন। বিএসটিআই সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিশুদের আকৃষ্ট করতে বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। পরে সেসব আইসক্রিম সান্তাহারসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও শহরের খুচরা দোকানে সরবরাহ করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয় এবং সেখানে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক প্রস্তুত ও আধা-প্রস্তুত আইসক্রিম জব্দ করে তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাাহারে আইসক্রিম কারখানায় অভিযান ১০ হাজার টাকা জরিমানাসহ ফ্যাক্টারী সিলগালা 

নওগাঁয় লাগামহীন চিনিগুড়া চালের বাজার কেজি ২০০ টাকা ছাড়িয়েছে

স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ভোটে প্রার্থী বাবা, ভর্তি বাতিল শিশুর

বগুড়ায় সুদের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা

পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ