ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১০:৩৬ পিএম

স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ভোটে প্রার্থী বাবা, ভর্তি বাতিল শিশুর

ছবি: সংগৃহীত, স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ভোটে প্রার্থী বাবা, ভর্তি বাতিল শিশুর

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব এবং অভিভাবক সদস্য প্রার্থীর শিশু সন্তানের ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে রাজকান্দা নিজ গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদপ্রার্থী মো. জহুরুল ইসলাম। এ সময় তিন অভিভাবক সদস্য পদপ্রার্থীসহ শতাধিক অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি বিদ্যালয়ের একজন বৈধ অভিভাবক, ভোটার এবং অভিভাবক সদস্য পদে প্রার্থী হিসেবে যথাসময়ে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী গত ১১ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা থাকলেও প্রার্থীদের বিদ্যালয়ে ডেকে দীর্ঘ সময় অপেক্ষা করানোর পর মৌখিকভাবে জানানো হয়, ওই দিনের কার্যক্রম হবে না। তবে কেন তা স্থগিত করা হলো, সে বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়া থেকে তাকে বিরত রাখতে গত ১৩ জুলাই কোনো ধরনের পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ না দিয়েই শিশু শ্রেণিতে অধ্যয়নরত তার ছেলে ইশরাক বিন জহুরের ভর্তি বাতিল করেন প্রধান শিক্ষক ফাহিমা আক্তার। প্রার্থীদের না জানিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্বাচন চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেন। সেই অভিযোগের ভিত্তিতে গত ২ জুলাই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন তদন্ত করলেও তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

তিনি জানান, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত কার্যক্রম স্থগিত এবং সকল বৈধ ভোটার ও প্রার্থীর অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি । এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিষয়ে এখনো তারা কোনো লিখিত অভিযোগ পাননি। তবে ভর্তি বাতিলের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এখতিয়ারভুক্ত। ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক্রম বর্তমানে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। কমিটির পরবর্তী সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ভোটে প্রার্থী বাবা, ভর্তি বাতিল শিশুর

বগুড়ায় সুদের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা

পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

বগুড়ায় মর্ডান ক্লিনিকের ৬০ হাজার ও ভুয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে পুলিশ পরিচয়ে রিসোর্টে লুটপাটের অভিযোগ