ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১০:২০ পিএম

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : নওগাঁ জেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার সমন্বয়ে নওগাঁ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নওগাঁ বাইপাস সড়কের সাফিন ফিলিং স্টেশন অকটেন পরিমাপে গ্রহণযোগ্য সীমার বাইরে পাওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সান্তাহার রোডস্থ দেওয়ান ফিলিং স্টেশন, সোহাগ ফিলিং স্টেশন এবং বাইপাস রোডস্থ গনি ফিলিং স্টেশনে তেলের পরিমাপ যাচাই করা হয় এবং পরিমাপে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানসূহের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ও বাৎসরিক ভেরিফিকেশন সনদ যাচাই করা হয়। পাশাপাশি হেলমেট বিহীনভাবে পেট্রোল পাম্পে তেল নেয়ার সময় যাত্রীদের সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান দিনার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) মো. আসাদুজ্জামান। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা

পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ

বগুড়ায় মর্ডান ক্লিনিকের ৬০ হাজার ও ভুয়া ডাক্তারের ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে পুলিশ পরিচয়ে রিসোর্টে লুটপাটের অভিযোগ

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় চলবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বগুড়ায় সিটি কর্পোরেশনের বকেয়া ভাড়া আদায়ের অভিযান