ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৯:৫১ পিএম

রংপুর মেডিকেলে আইসিইউতে শয্যা বৃদ্ধিসহ নিরাপত্তা জোরদার করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রংপুর মেডিকেলে আইসিইউতে শয্যা বৃদ্ধিসহ নিরাপত্তা জোরদার করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

রংপুর জেলা প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে খুব শিগগিরই আরও ১০টি শয্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি কেবিনে ভর্তি রোগীদের সাথে থাকা একজন সঙ্গীর জন্য পৃথক বসার ব্যবস্থাও করা হবে। অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে হাসপাতালে সব সময় অস্ত্রোপচার কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে সার্বক্ষণিক অস্ত্রোপচার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো তালিকাভুক্ত করা হবে এবং কিলোমিটার ভিত্তিক ভাড়ার হার নির্ধারণ করে চার্ট প্রণয়ন করা হবে। পাশাপাশি চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও, হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কন্ট্রোল রুম স্থাপনসহ পুরো হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। এসময় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিতে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসাথে হাসপাতালের দেওয়াল ভেঙে নতুন প্রবেশদ্বার নির্মাণ, আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর মেডিকেলে আইসিইউতে শয্যা বৃদ্ধিসহ নিরাপত্তা জোরদার করা হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি  সর্বস্তরের মানুষের বিপ্লব -রেজাউল করিম বাদশা এমপি

আরাকান আর্মির হাতে আটক ২৭ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় জুলাই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে `আমরা জুলাই যোদ্ধা' স্মরণসভা

১০০ মিলিয়ন অতিক্রম করলো ধ্রুব গুহের ‘যে পাখি ঘর বোঝে না’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক