ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৯:০৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এই বৈঠক হয়।

 

ঢাকা সফরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। বৈঠকে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইত্যাদি ইস্যুতে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

আগামী শুক্রবার (৩১ জুলাই) মার্কিন বিশেষ দূত রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। আর আগামী শনিবার (১ আগস্ট) সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন।

এ ছাড়া সফরকালে আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

নড়াইলে খাদে উল্টে গেল নসিমন, প্রাণ গেল চালকের

আবারও কমলো হজের বিমান টিকিটের মূল্য

সোহরাওয়ার্দী হাসপাতালে আসলে এখানকার ডাক্তাররা চেম্বারে যেতে বলে : রোগীর স্বজন

হাফপ্যান্ট আর হুডি পরেই নেতানিয়াহুর সাথে বৈঠক মার্কিন সিনেটর ফেটারম্যানের