ভিডিও শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৬ ১২:২৫ এএম

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত, বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বিনিয়োগ ও উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, কাঠামোগত সংস্কার, প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি বিনিয়োগের কার্যকারিতা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘লেবার মার্কেট টাইটনেস অ্যান্ড অ্যাগ্রিগেট শকস: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’স লার্জেস্ট অনলাইন জব পোর্টাল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক অধ্যাপক ড. অতনু রাব্বানী।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো নির্বাচনী ইশতেহার ও পাঁচ বছর মেয়াদি উন্নয়ন-সংস্কার কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ১৭ আগস্টের মধ্যে এ কৌশলপত্র প্রকাশের আশা করা হচ্ছে। একই লক্ষ্য সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচিও (এডিপি) পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, অতীতে সমন্বয়ের অভাবে অনেক প্রকল্পে সরকারি অর্থের অপচয় হয়েছে। তাই এখন বিচ্ছিন্ন প্রকল্পের বদলে কর্মসূচিভিত্তিক বাস্তবায়ন পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে পরস্পর-সম্পর্কিত প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন করা যায়।

সাকি জানান, উন্নয়ন প্রকল্পের জন্য অভিন্ন রেট শিডিউল প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রকল্প ব্যয় যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যা ব্যয়ে স্বচ্ছতা ও নির্ধারিত সীমা নিশ্চিত করতে সহায়তা করবে।

তিনি বলেন, সরকার সমন্বিত জাতীয় ডেটা সিস্টেম গড়ে তুলছে এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়িয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। গবেষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি তথ্য সহজলভ্য করাও এর লক্ষ্য। একই সঙ্গে সরকারি তথ্য-উপাত্তের নির্ভুলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

বিনিয়োগের অগ্রাধিকার খাত হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও সেমিকন্ডাক্টর শিল্পের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এছাড়া দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, জ্বালানি মজুত বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও জানান।

তিনি আরও বলেন, আর্থিক খাতে আস্থা ফেরাতে ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, সম্ভাবনাময় শিল্পে সহায়তা, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় এবং ব্যবসা পরিচালনা সহজ করতে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক অনুমোদন ব্যবস্থা ও সমন্বিত ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হচ্ছে।

মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি ধাপে ধাপে সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাস্তবায়ন। এ জন্য আগামী ১৭ আগস্টের আগেই বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বাস্তব সময়ে পর্যবেক্ষণে ডিজিটাল ড্যাশবোর্ড চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তথ্যভিত্তিক নীতি প্রণয়নে গবেষকদের আরও সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত

বগুড়ার সান্তাাহারে আইসক্রিম কারখানায় অভিযান ১০ হাজার টাকা জরিমানাসহ ফ্যাক্টারী সিলগালা 

নওগাঁয় লাগামহীন চিনিগুড়া চালের বাজার কেজি ২০০ টাকা ছাড়িয়েছে

স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ভোটে প্রার্থী বাবা, ভর্তি বাতিল শিশুর

বগুড়ায় সুদের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা