ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৫:৫১ পিএম

দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই

দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই

ইউরোপের দলবদলের বাজারে ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দেকে ঘিরে শুরু হয়েছে তীব্র লড়াই। আরবি লাইপজিগের এই আইভরিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে সরাসরি আলোচনায় নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে তাকে পেতে পিএসজি, লিভারপুল ও আর্সেনালের মতো ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়েছে তারা।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, দিওমান্দেকে নিয়ে লাইপজিগের সঙ্গে আলোচনা শুরু করেছে রিয়াল। তবে জার্মান ক্লাবটি তাদের তরুণ তারকাকে ছাড়তে নারাজ। তাকে ধরে রাখতে ১৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত মূল্য নির্ধারণ করেছে তারা।

অন্যদিকে, দিওমান্দে নিজেই চলতি গ্রীষ্মে লাইপজিগ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ৮-৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও আইভরি কোস্টকে শেষ ষোলোতে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।

দলবদল নিয়ে দিওমান্দে বলেন, তিনি দল ছাড়ার আশা করছেন এবং এ বিষয়ে তার এজেন্ট কাজ করছেন। তবে ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

আরও পড়ুন

দিওমান্দের শৈশবের পছন্দ আবার পিএসজি। এর আগে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই ফরাসি ক্লাবটির প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। ফলে রিয়ালের আগ্রহের মধ্যেও পিএসজিকে ঘিরে নতুন করে জোরালো হয়েছে গুঞ্জন।

এদিকে অ্যাস্টন ভিলার মরগান রজার্সকে না পাওয়ার পর দিওমান্দেকে নিয়ে আগ্রহ দেখিয়েছে আর্সেনালও। ফলে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১,৪০০ কোটি টাকার এই তরুণ তারকাকে নিয়ে দলবদলের বাজারে লড়াই আরও জমে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে তোলা কথিত মসজিদ উচ্ছেদ

দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব: বিমান ও পর্যটনমন্ত্রী রিতা

শাফিনের স্মরণে আবেগঘন বার্তা মাইলসের

নারিকেল তেলের সঙ্গে যে ৩ উপাদান মেশালে কমবে চুল পড়া

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বিরল লজ্জাবতী বানর উদ্ধার