ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৫:৪১ পিএম

দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব: বিমান ও পর্যটনমন্ত্রী রিতা

দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব: বিমান ও পর্যটনমন্ত্রী রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। দেশপ্রেমিক মানুষের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সেই দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না; সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান—এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। একই সঙ্গে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে তোলা কথিত মসজিদ উচ্ছেদ

দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব: বিমান ও পর্যটনমন্ত্রী রিতা

শাফিনের স্মরণে আবেগঘন বার্তা মাইলসের

নারিকেল তেলের সঙ্গে যে ৩ উপাদান মেশালে কমবে চুল পড়া

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বিরল লজ্জাবতী বানর উদ্ধার

পুরস্কার-তিরস্কার নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী