ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৫:৪২ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে তোলা কথিত মসজিদ উচ্ছেদ

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে তোলা কথিত মসজিদ উচ্ছেদ, ছবি: সংগৃহীত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা কথিত একটি মসজিদ উচ্ছেদ করেছেন গণপূর্ত অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে নামাজের জন্য টানানো ত্রিপাল খুলে ফেলা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় জায়নামাজসহ ধর্মীয় বইপত্র। পাশাপাশি স্থাপনাটির চৌহদ্দি তৈরিতে ব্যবহৃত ইটও বুলডোজারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।

উচ্ছেদ অভিযানের সময় রাজিব শাহ কিংবা তার অনুসারীদের কাউকেই ঘটনাস্থলে দেখা যায়নি। অভিযানের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় ছিল মসজিদটি। রাজিব শাহ নামের এক গৃহহীন, ভবঘুরে ও হতদরিদ্র ব্যক্তি প্রথমে উদ্যানের ওই স্থানে ধান চাষ করেন। পরে কলাগাছ, ঢ্যাঁড়শ ও গাঁদাসহ বিভিন্ন ফুলের চারা রোপণ করেন। পরবর্তী সময়ে নামাজ আদায়ের নামে প্রথমে একটি-দুটি জায়নামাজ বিছিয়ে মুসল্লিদের জন্য স্থান তৈরি করা হয়। এরপর ধীরে ধীরে সেখানে কথিত মসজিদটি গড়ে তোলা হয়। একপর্যায়ে নিয়মিত ওয়াক্তের আজান এবং ইমামের মাধ্যমে জামাতে নামাজ আদায়েরও ব্যবস্থা করা হয়। অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও স্থাপন করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে তোলা কথিত মসজিদ উচ্ছেদ

দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব: বিমান ও পর্যটনমন্ত্রী রিতা

শাফিনের স্মরণে আবেগঘন বার্তা মাইলসের

নারিকেল তেলের সঙ্গে যে ৩ উপাদান মেশালে কমবে চুল পড়া

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বিরল লজ্জাবতী বানর উদ্ধার

পুরস্কার-তিরস্কার নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী