ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৪:২৫ পিএম

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

সংগৃহীত,হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ শিশু। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম পরিস্থিতি–সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮১৬টি শিশু মারা গেছে।
 
এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬১৩। এই সময়ে ৫৮১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭৯টি শিশু।
 
এদিকে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

আশুলিয়ায় জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলার মুখে পুলিশ

এইচএসসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর নুসাইবার মৃত্যু

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ