ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১১:৩৭ পিএম

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়িতে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক বৃষ্টির পানিতে ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে আশপাশের ২৭ গ্রামের পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে।

উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাস্তাটি গোসাইবাড়ি ঈদগাহ পর্যন্ত পৌঁছেছে। ওই সড়কের দুই পাশে অসংখ্য বাড়ি-ঘর রয়েছে। বাড়িগুলো রাস্তার চেয়ে উঁচুতে অবস্থান করায় সামান্য বৃষ্টি এলেই বাড়ির পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে রাস্তা ধসে যায়।

সম্প্রতি গত কয়েকদিনের অবিরাম বর্ষণে সড়কটির একটি স্থানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও ওই সড়কের পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিদ্যালয়ে আসতে অনিহা দেখাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বয়ড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সামছুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগর বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে আশপাশের ২৭টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ যাতায়াত করেন।

আরও পড়ুন

সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে করে পথচারীদেরকে প্রায় দেড় কিলোমিটার পথ ঘুরে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে করে সময় ও অর্থ দ্বিগুণ লাগছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়কটি কার্পেটিং কাজ করা হবে। ইতিমধ্যেই হেয়ারিং করা হয়েছে। বর্ষা মৌসুম শেষে সড়কটি কার্পেটিং কাজ শুরু হবে। সড়কটি কার্পেটিং করতে সরকারের ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি জামিন নামঞ্জুর