ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১১:১০ পিএম

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা ও উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের খাল থেকে আজ বুধবার (২২ জুলাই) তহুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তহুরা এই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তহুরার শরীরে কোন আঘাত বা ক্ষতচিহ্ন পাওয়া যায়নি বলে কামারখন্দ থানা পুলিশ জানিয়েছে।

নিহত তহুরার স্বামী ইসমাইল হোসেন জানান, অনেকদিন ধরে তার স্ত্রী মানসিক রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করেও কাজ হয়নি। বাড়িতে অধিকাংশ সময় মূলগেটে তালা দিয়ে তাকে রাখা হতো। বার বার পার্শ্ববর্তী খালে গোসল করতে নেমে দীর্ঘ সময় সেখানে থাকতো।

আজ বুধবার (২২ জুলাই) সকালে বাড়ির মূলগেটে ভুল করে তালা না দেওয়ায় সুযোগ বুঝে তহুরা সবার অগোচরে পাশের খালে নামে। পরে বেলা ১২টার দিকে অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তহুরা হয়তো পানিতে ডুবেই মারা গেছে বলে তার ধারণা।

আরও পড়ুন

তহুরার ছেলে তৈয়ব আলী ও ভাই আব্দুল হান্নান জানান, তহুরাকে কেউ হত্যা করতে পারে বলে তাদের মনে হয় না। এ ব্যাপারে তাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেছেন। তবে তহুরার পরিবার ও পার্শ্ববর্তী লোকজনের অনুরোধে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

বগুড়ায় আশংকাজনক ভাবে প্রতিবছর কমছে কৃষি জমি

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর কারাদন্ড

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জেলাহাজতে

‘এখন নিজেদের জুলাই যোদ্ধা বলতে লজ্জা লাগছে’