ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১০:৪৫ পিএম

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জেলাহাজতে

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জেলাহাজতে

কোর্ট রিপোর্টার : ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ঘোষিত ড্যামি নির্বাচন প্রতিহতের দাবিতে বিএনপি ও তার অঙ্গ সংগঠন আয়েজিত কর্মসুচিতে হামলা চালিয়ে মারপিট, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফেরণসহ গুলি চালিয়ে মাহবুবুর রহমানকে গুলিবিদ্ধ করার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

হাইকোর্টের আদেশের আলোকে গত ১৬ জুলাই বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী জামিনের আবেদন করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ওই আসামির জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে জেলাহাজতে প্রেরণের আদেশ দেন।

আরও পড়ুন

উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পশ্চিমপাড়ার মৃত আবদুল মালেকের ছেলে মাহবুবর রহমান মাহবুব শাজাহানপুর থানায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বগুড়া জেলা সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং ওই আসামিসহ ১৮৪ জনের নাম উল্লেখ এবং ২৫০/৩০০ জন অজ্ঞাত আসামি করে ওই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত

বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

আমের ক্যারেটে অভিনব কৌশলে ৩৭৭ বোতল ফেয়ারডিল, মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট