ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৯:৫৬ পিএম

বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য

বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য

শহর প্রতিনিধি: প্রায় চার বছর আগে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হলেও বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন (শহীদ মাসুদ মিলনায়তনের পশ্চিমে) সমাগম মাকের্টে এখনো বহাল তবিয়তে চলছে ব্যবসা। এ ভবনটি ঘিরে একটি অসাধু চক্রের অবৈধ ভাড়া বাণিজ্য চললেও নিরব সংশ্লিষ্ট কতৃপক্ষ । ফলে রাষ্ট্র রাজস্ব হারানোর পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, তিন তলা ও দ্বিতীয় তলায় জমে থাকা পানি বজ্যর্ এবং আগাছায় ভরা। ভবনে ঝুলে দেওয়া হয়েছে একটি সাইনবোর্ড, এতে লেখা রয়েছে  ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুযোগী। সেই সাইনবোর্ডের নিচেই নিচতলায় ৭টি দোকানে চলছে ব্যবসা। রয়েছে একটি বাস টিকিট কাউন্টারও।

অনুসন্ধানে দেখা গেছে, একটি দোকান ছাড়া অন্য কোনো দোকান পরিচালনা করছেন না মূল লিজ গ্রহীতারা। বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীরা নিজেদের দোকান সরিয়ে নিয়ে তা অন্যের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত পকেটস্থ করছেন। এমনকি ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের কাছেও গুদাম হিসেবে দোকান ভাড়া দেওয়া হয়েছে।

একমাত্র সরাসরি রাজস্ব দেওয়া সরকার মটরসের সত্ত্বাধিকারীর ছেলে মেহেদী হাসান জানান, বিকল্প জায়গা না পাওয়ায় তারা এখনো সেখানে পৈতৃক ব্যবসা চালাচ্ছেন। অন্যদিকে, জনস্বার্থে নোটিশ পেয়ে আগেই নিজের দোকান অন্যত্র সরিয়ে নিয়েছেন সাবেক ব্যবসায়ী সহিদুল ইসলাম।

আরও পড়ুন

এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশননের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, চলতি অর্থবছরেই মার্কেটটির পুননির্মাণ শুরু হবে। এর আগে পৌরসভা আমলে একাধিক লিখিত ও মৌখিক নোটিশ দেওয়া হলেও সীলগালা করা হয়নি।

দ্রুতই সিটি কর্পোরেশননের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ভবনটি সীলগালা করা হবে এবং অবৈধ ভাড়া বাণিজ্যে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

তবে স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে কেবল সাইনবোর্ড ঝুলিয়ে ও মৌখিক আশ্বাসে সীমাবদ্ধ রয়েছে প্রশাসন, যার সুযোগে জননিরাপত্তা তোয়াক্কা না করে পকেট ভারী করছে অসাধু চক্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান