ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৯:৩৪ পিএম

জালনোট মামলায় হাজিরা দিতে এসেছিলেন

বগুড়ায় কোর্ট চত্তর থেকে চার লক্ষাধিক টাকার জালনোটসহ একজন গ্রেফতার

বগুড়ায় কোর্ট চত্তর থেকে চার লক্ষাধিক টাকার জালনোটসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জজকোর্ট চত্তর থেকে চার লাখ ৫৩ হাজার টাকার জালনোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার একটি দল জালনোটগুলোসহ তাকে গ্রেফতার করে। তিনি আগের জালনোট সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) এসআই মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল বগুড়া জজকোর্ট চত্তরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রফিকুল ইসলাম (৪৭) নামে একজনকে গ্রেফতার করে তার হেফাজত থেকে চার লাখ ৫৩ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

ধৃত রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের মোঃ ছলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার কাছে ৪৫৩টি এক হাজার টাকার জালনোট পাওয়া যায়।

তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকা, চেক জালিয়াতিসহ ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আগে দায়ের করা জালনোট মামলায় আদালতে হাজিরা দিতে এসে আইনজীবির কক্ষে বসেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আগের দায়ের করা জাল টাকার মামলায় হাজিরা দিতে তিনি বিপুল জাল নোট নিয়ে বসেছিলেন আইনজীবীর কক্ষে। তিনি আগের জালনোট-সংক্রান্ত মামলার আসামি। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ গ্রেফতার হন তিনি।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, আজ বুধবার (২২ জুলাই) দুপুর সড়ে ১২ টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে তার আইনজীবীর কক্ষ থেকে আটক করে।

পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমান নোটের পাঁচটি বান্ডিলে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি পেশাদার পাইকারী জালনোট ব্যবসায়ী। আগের মামলার হাজিরা দেয়ার পর শহরে এসে তিনি জালনোট গুলো বাজারে ছড়িয়ে দিতেন বলে স্বীকার করেন। কিন্তু  তার আগেই তিনি ওই পরিমাণ জালনোটসহ ডিবির হাতে ধরা পড়েন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন খাত হবে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত: প্রধানমন্ত্রী

বগুড়ায় কোর্ট চত্তর থেকে চার লক্ষাধিক টাকার জালনোটসহ একজন গ্রেফতার

ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

এজলাসে বসে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!

ট্রেনে বেপরোয়া অপরাধী চক্র, সক্রিয় নারী সদস্যরাও

বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন