ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৯:০১ পিএম

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ নামে এক কিশোর নিহত হয়েছে। 

বুধবার (২২ জুলাই)  ‍দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ (১৫) সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন আব্দুল্লাহ।

আরও পড়ুন

একটি মোটরসাইকেলের ত্রুটি চিহ্নিত করতে পরীক্ষামূলক চালনা করেন তিনি। 

এসময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন খাত হবে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত: প্রধানমন্ত্রী

বগুড়ায় কোর্ট চত্তর থেকে চার লক্ষাধিক টাকার জালনোটসহ একজন গ্রেফতার

ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

এজলাসে বসে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!

ট্রেনে বেপরোয়া অপরাধী চক্র, সক্রিয় নারী সদস্যরাও

বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন