ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১১:৩৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের  ছয়টি ফ্যান চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ পূর্বপাড়া শাহী জামে মসজিদে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল মসজিদটির ভেতরে থাকা ৬টি সিলিং ফ্যান খুলে নিয়ে কেটে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ করে বাড়ি ফিরে যান।  ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে খাদেম ও মুসল্লিরা দেখতে পান মসজিদের ভেতরের সিলিং ফ্যানগুলো নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, চোরের দল কৌশলে ভেতরে প্রবেশ করে ৬টি ফ্যান চুরি করে নিয়ে গেছে।

ধর্মীয় উপাসনালয়ে এমন চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় এক মুসল্লি জানান, তাড়াশ সদরে মাদকসেবীদের দৌরাত্ব বেড়েছে। নেশার টাকা জোগাড় করতে তারা মসজিদের মতো পবিত্র জায়গায় চুরি করছে। রাতে এলাকায় টহল জোরদার না থাকায় চোরেরা এমন সাহস পাচ্ছে। এসময়  দ্রুত ফ্যানগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর

চাকরি দেয়ার নাম করে বিছানায় নিয়ে যাওয়া ন্যাক্কারজনক : শ্যামল

নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, শ্রমিক সংকটে কৃষক

বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি জামিন নামঞ্জুর

'জামায়াতে ইসলামের মানুষগুলোর দ্বিতীয় স্ত্রী কি সবসময় হোটেলেই থাকে?'