ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৮:১০ পিএম

বগুড়ায় মমেনা হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

বগুড়ায় মমেনা হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : জমি নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার শিবগঞ্জের হরিরামপুর জাবারীপুরে বৃদ্ধা মমেনা বেগম (৭০) হত্যা মামলার দুই হাজতি আসামি এক দম্পতির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।

আসামিরা হলো, জাবারীপুর গ্রামের জেলাল হোসেন (৪২) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)। আজ রোববার (১৯ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানিশেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শিবগঞ্জের হরিরামপুর জাবারীপুরে বাবর আলী ওরফে বাবু মিয়া সরকারের সাথে আসামিদের পারিবারিক ও জমিা নিয়ে বিরোধ হয়ে আসছিলো। এক পর্যায়ে এই মামলার আসামিরা গত ৫ এপ্রিল সকাল ৮ টার দিকে বাবর আলী ওরফে বাবু মিয়া সরকারের বাড়িতে প্রবেশ করে তার বড় মেয়ে শেফালী এবং স্ত্রী মমেনা বেগমকে গালিগালাজ শুরু করে।

আরও পড়ুন

এসময় মমেনা বেগম গোলিগালাজ করতে নিষেধ করলে আসামিরা মারপিট করে মমেনাকে হত্যা করে পালিয়ে যায়। এব্যাপারে নিহত মমেনা বেগমের ছেলে মোফাজ্জল হোসেন বাদি হয়ে শিবগঞ্জ থানায় ওই দুই আসামিসহ তিনজনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

পরে পুলিশ ওই আসামিদেরকে গ্রেফতার করে। পরে তারা এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আব্দুল ওহাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মমেনা হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর

রাষ্ট্র সংস্কারের আহ্বানে অনুষ্ঠিত হলো দ্বিতীয় জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন

বগুড়া নগর ভবনে হকারদের অবস্থান, প্রশাসকের আশ্বাসে ফিরলেন ঘরে

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ৯

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকা বরাদ্দ