সোনাগাজীতে ৪০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৩৫ পরিবারের বসতি
ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে ৩৫টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।
আজ রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে হঠাৎ টনের্ডোর আঘাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রোববার দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দে টর্নেডো আঘাত হানে। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়। ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি দুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা বিরাজ করছে ।
আরও পড়ুনবৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বছর বয়সে জীবনে এমন টর্নেডো আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে। তার ঘরের টিন ও চালা উড়ে নিয়ে গেছে। রাতে অন্যের ঘরে থাকা ছাড়া উপায় নেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








