ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৭:৪৮ পিএম

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকা বরাদ্দ

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকা বরাদ্দ

শিবগঞ্জ ও মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় ২টি ইনডোর স্টেডিয়াম নির্মিত হবে। বগুড়া জেলা পরিষদের আওতায় শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে চলতি ২০২৬-২৭ অর্থ বছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে মোট ১২ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে প্রকল্প দুটির ড্রইং ও ডিজাইন প্রণয়নেরও প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য বলা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সরকারি আদেশে বলা হয়েছে, শিবগঞ্জ ও মোকামতলা ইনডোর স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের জন্য নির্ধারিত কমিটির যাচাইকৃত প্রাক্কলনের ভিত্তিতে প্রশাসনিক অনুমোদন দেওয়া ও প্রকল্প দুটির জন্য বিশেষ বরাদ্দ হিসেবে মোট ১২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

এতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদের অনুকূলে এডিপি বিশেষ বরাদ্দ অর্থ ব্যবহারের নির্দেশিকা-২০২২ এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান অনুসরণ করে প্রকল্প বাস্তবায়ন, ড্রইং-ডিজাইন যাচাইসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, দুটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের জন্য এখনও জায়গা চূড়ান্ত করা হয়নি। তবে সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করা হয়েছে এবং শিগগিরই স্থান নির্ধারণের তথ্য পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণে ১২ কোটি টাকা বরাদ্দ

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

সোনাগাজীতে ৪০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ৩৫ পরিবারের বসতি

স্পেনই সেরা, তবে সেরা দলটিই সবসময় জেতে না: জেরার্ড পিকে

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস