আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি
স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশিয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পুলিশ সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ডস অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ সম্মেলনের আয়োজন করছে।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মেলন শেষে আগামী ২২ জুলাই আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







