দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. তছলিম উদ্দিন(১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি-বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে এবং আব্দুলপুর বানিযুগী মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক আছে। মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1784375388.jpg)
_medium_1784373592.jpg)

_medium_1784370455.jpg)


