দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. তছলিম উদ্দিন(১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিন্যাকুড়ি-বেলতলী আঞ্চলিক সড়কের ব্যাঙ্গের কাঁদো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার বেলতলী বাজারের মাইক ব্যবসায়ী মহসিন আলী বুলুর ছেলে এবং আব্দুলপুর বানিযুগী মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক আছে। মরদেহ সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176682