ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০৬:৪০ পিএম

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন বহিরাগত নিয়ন্ত্রণ করবে ঢাবি প্রশাসন

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন বহিরাগত নিয়ন্ত্রণ করবে ঢাবি প্রশাসন

ঢাবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হবে এবং শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবাধ প্রবেশের সুযোগ থাকবে।

আজ শনিবার  (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত  ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বহিরাগত অতিথিদের প্রবেশ এবং সাধারণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহনের পাশাপাশি জরুরি সেবার যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের ডেলিভারি যান এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ সীমিত থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথে নিরাপত্তা জোরদার থাকবে। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এর বাইরে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ সময় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন বহিরাগত নিয়ন্ত্রণ করবে ঢাবি প্রশাসন

সারাক্ষণ সুইচ বোর্ডের ইন্ডিকেটর লাইট জ্বলে, এতে বিদ্যুৎ বিল কি বাড়ে?

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি,‘নাটক কম করেন প্রিয়,গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

বারবার ছাতা হারানোর বদঅভ্যাস থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল