ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ১২:৪৮ এএম

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

ছবি : সংগৃহীত, নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতির প্রথম পরীক্ষায় দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকায় অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ৩৪-২৪ পয়েন্টে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

শুক্রবার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১৪-১০ পয়েন্টে এগিয়ে থাকা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।

ম্যাচ শুরুর আগে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের শুভকামনা জানান।

আরও পড়ুন

টেস্ট সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা এবং দেশের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য দেশের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ-নেপাল এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানসহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠছে অসময়ের তরমুজ চাষ, জলবায়ু অভিযোজন পদ্ধতি

ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচানোর লড়াই বিপ্লবের

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু