ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১১:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অপর এক কিশোর। মৃত কিশোর হলো- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চানভাসা চানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন আলী (১৫)। সে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাঁটাইডুবি রহমানিয়া মাদ্রাসার ছাত্র।

অপরদিকে নিখোঁজ রয়েছে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে হাসিব (১২)। সে মহারাজপুর আনন্দময় পাঠশালার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সুমন বাড়ি থেকে বন্ধুদের সাথে ইসলামপুরে এসে মহানন্দা নদীর গাজীপাড়া ঘাটে গোসলে নেমে ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে পানি থেকে উদ্ধার করে।

অপরদিকে দুপুর দেড়টার দিকে কয়েকজন বন্ধুর সাথে মহারাজপুর আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় হাসিব। তার অন্য বন্ধুরা পানি থেকে উঠে ঘটনাটি এলাকাবাসীকে জানালে ফায়ার সার্ভিসে খবর দেয়। নদীতে তীব্র স্রোত থাকায় হাসিবকে উদ্ধারে ব্যর্থ হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনাচর্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

বগুড়ার সারিয়াকান্দিতে বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু