ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১১:৩৪ পিএম

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রংপুর জেলা প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য, ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারি, বন ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের ৬৫টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানবীর (সা.) শেষ বিদায়ের ক্ষণ

যে কারণে ৮ বছর অভিনয় থেকে দূরে ছিলেন প্রীতি জিনতা

বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, তিনজনের জেল-জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্ন অপরাধে ১ মাসে ১৬ জন গ্রেফতার

বগুড়ায় খাদ্যের নিরাপত্তা দিচ্ছে ‘উফশী ও হাইব্রিড’ জাত, বিলুপ্তির পথে দেশি ধান

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার