রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
রংপুর জেলা প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: নুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
উল্লেখ্য, ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারি, বন ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের ৬৫টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176613