ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১১:২৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত আরাফাত হোসেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচে খালে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সমবয়সী শিশুর সাথে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এবিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

এনসিপি নেতার বক্তব্যে জয়বাংলা, পরে বললেন ‘সরি, ‘সরি

ভারপ্রাপ্তেই ভারাক্রান্ত নাটোরের বাগাতিপাড়ার প্রাথমিক বিদ্যালয়

বগুড়ায় ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঐক্য সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতায় দেশকে এগিয়ে নিতে হবে : সমাজ কল্যাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার