ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৯:২৯ পিএম

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে অভয় নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত অভয় ওই গ্রামের অখিল চন্দ্রের ছেলে।

পারিবারিক ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শিশু অভয় বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তার চাচা শ্রী ধনেশ্বর।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, এ ঘটনায় শিশুর চাচা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি