ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৯:২৬ পিএম

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান(২০) আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং তার বড় ভাই মো. হাসান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

আব্দুর রহমান পৌর এলাকার ধানগড়া বাজারের বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে ও রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী।  নিহতর পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে ওই এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওই বাজারের ব্যবসায়ী মো. তারা শেখের ছেলে টিটোনের সাথে তাদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে টিটোন শেখ বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে আব্দুর রহমান ও তার বড় ভাই মো. হাসানের উপর হামলা চালায়। এরপর গুরুতর অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকার ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার একটি হাত কেটে ফেললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে মো. হাসান এখনো বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যতদিন আমরা জীবিত থাকব এই আজাদির লড়াই চলবে - নাসীরউদ্দীন পাটওয়ারী

প্রত্যাশা কমিয়ে বাস্তবতা বুঝতে হবে : থমাস ডুলি

তিতাসে নতুন কূপ উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

২৪ ঘণ্টায় সৌদি-হুথি যুদ্ধে নিহত ৬৮

কুড়িগ্রামের উলিপুরে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ

রাজধানীতে নিরাপত্তা জোরদারে বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট