খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মফস্বল ডেস্ক : খুলনা নগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই যুবককে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে কয়েকজন তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুনহাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে আনার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজনের দেওয়া ভাষ্য অনুযায়ী চুরি করে পালানোর সময় লাফ দিয়ে গুরুতর আহত হন আজমল। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়। তবে মৃত আজমলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া তার মাথার চুল কেটে দেওয়ার নমুনাও পাওয়া গেছে। তার মৃত্যুর কথা জানতে পেরে বহনকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। রাত আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছেন না। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

_medium_1789802499.jpg)
_medium_1789796932.jpg)




_medium_1789802746.jpg)
