ম্যাচ খেলতে গিয়ে চীনের দেখা পেল না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের উদ্বোধনী দিনেই অস্বাভাবিক এক ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত ম্যাচ খেলতে না পারার পর বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল চীন। সেই ম্যাচ খেলতে আজ শনিবার সকাল ৯টার আগেই মাঠে পৌঁছে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মাঠে দেখা মেলেনি চীনের মেয়েদের।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– “খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’
এদিকে এই অপেশাদার আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ। তিনি জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) বিশেষ অনুরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করে এই ম্যাচ খেলতে সম্মতি দেওয়া হয়েছিল। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও চীন দল কেন মাঠে আসেনি, তা তদন্ত করতে আনুষ্ঠানিকভাবে ওসিএকে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুনআজ থেকে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের পর্দা উঠলেও বাংলাদেশের মূল মাঠের লড়াই শুরু হবে আগামীকাল। আসরের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগ্রেসদের। তবে বৃষ্টিতে সেই ম্যাচটি পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ।
মন্তব্য করুন

_medium_1789794282.jpg)

_medium_1789739498.jpg)
_medium_1789736785.jpg)
_medium_1789735654.jpg)

_medium_1789798456.jpg)

