ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২১ পিএম

আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দর বাংলাদেশ গড়ি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দর বাংলাদেশ গড়ি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.  এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে সেই জন্য আপনারা যারা উপস্থিত, প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ওয়ার্ডে প্রতি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি বানাবেন। সমাজের মুরুব্বি আছে তাদেরকে নিবেন আনসার আছে গ্রাম পুলিশ আছে এবং স্কুল কলেজের শিক্ষকরা আছে তাদেরকে নিবেন। মাদককে কোন অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক যারা বিক্রি করে, গ্রহণ করে তাদের বিষয়ে প্রশাসনকে জানাতে হবে এবং প্রতিরোধে জনগণকে সচেতন করতে হবে। যাতে করে মাদক আপনার এই ইউনিয়নে কেউ রাখতে না পারে খেতেও না পারে বিক্রিও করতে না পারে। আরেকটা হচ্ছে আমাদের এখানে অনেক মানুষ মোবাইলে জুয়া খেলায়। মোবাইলে যেমন ভালো কিছু শেখা যায় তেমনি খারাপও শেখা যায়।

খারাপ ব্যবহার করলে ডুবে যাওয়া যায় এবং পরিবারকে ডুবিয়ে দেওয়া যায়। কাজেই আপনার আমার ছেলে মেয়েরা যাতে কোন অবস্থাতেই এইটার খারাপ ব্যবহার না করতে পারে অভিভাবক হিসেবে আপনাদের সবার খেয়াল রাখতে হবে। এইটাকে প্রতিরোধ করতে পারলে সবাই ভালো থাকবে।  আপনার ছেলে মেয়েরা যদি ভালো করে পড়াশোনা করে তারা ভবিষ্যতে আমাদের এই চেয়ারে বসতে পারবে। আপনার ছেলে মেয়েদের স্কুল-কলেজ থেকে আসার পর খাওয়া-দাওয়ার পর খেলাধুলার জন্য উৎসাহিত করবেন। মানসিকভাবে তাদের সুস্থতার প্রয়োজন আছে। তাদেরকে সন্ধ্যায় মাগরিবের আযানের পরেই পড়ার টেবিলে বসার জন্য উৎসাহিত করতে হবে। 

আরও পড়ুন

তিনি আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কুশদহ ইউনিয়ন বিএনপির আয়োজিত স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসুন আমরা সবাই মিলেমিশে সুন্দর বাংলাদেশ গড়ি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

কক্সবাজার উন্নয়নের পথে, বিপন্ন প্রকৃতি

মঞ্চে এক্টোম্যানিয়ার ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’

তিস্তা মেগা প্রকল্পঃ উত্তরবঙ্গের উন্নয়ন ও বিপ্লবের নীলনকশা

ম্যাচ খেলতে গিয়ে চীনের দেখা পেল না বাংলাদেশ

পাকিস্তানে পুলিশ সদর দফতরে হামলা: নিহত বেড়ে ৩১